মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৯১৩
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আজকের দিনে আমাদের প্রথম কাজ হল সালাত আদায় করা। এরপর আমরা ফিরে যাব এবং কুরবানী করব। যে ব্যক্তি এভাবে করলো সে আমাদের সুন্নাত পালন করলো। আর যে ব্যক্তি সালাতের পূর্বে জবেহ করলো, সেটা কেবল গোশত হলো, যা সে নিজের পরিবারের জন্য আগাম ব্যবস্থা করলো, কুরবানীর কিছুই হলো না। আবূ বুরদা ইবনু নিয়ার (রাঃ) আগেই জবেহ করে ফেলেছিলেন। তাই তিনি বললেন, আমার নিকট একটি ছয় মাসের বকরীর বাচ্চা আছে যা এক বছরের বকরীর চাইতেও উৎকৃষ্ট হৃষ্টপুষ্ট। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি সেটি কুরবানী কর। তোমার পরে আর কারো জন্য এটা (বাচ্চা) যথেষ্ট হবে না।