মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৯১৬
তিনি বলেন, কুরবানীর দিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে খুতবা দিলেন। তিনি এতে বললেনঃ সালাতের পূর্বে কেউ যেন কুরবানী না করে। এক ব্যক্তি বললো, আমার নিকট একটি বকরীর বাচ্চা আছে যা অল্প দিন পূর্বে দুধ ছেড়েছে, যেটি গোশতের দুটি বকরীর চাইতে উত্তম (হৃষ্টপূষ্ট)। তিনি বললেন, ওটা কুরবানী কর। তোমার পর অন্য কারো জন্য জায’আ (এরূপ ছমাসের বাচ্চা কুরবানী করা) যথেষ্ট হবে না।