মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৯১৭
তিনি বলেন, আবূ বুরদা (রাঃ) সালাতের পূর্বে জবেহ (কুরবানী) করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এর পরিবর্তে আরেকটি কুরবানী কর। তিনি বললেন, ইয়া রাসুলাল্লাহ! আমার কাছে কেবল একটি ছ’মাসের বকরীর বাচ্চা আছে। শু’বা (রহঃ) বলেন, মনে হয় তিনি বলেছেন, সেটা এক বছরের বাচ্চার চাইতেও উত্তম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সেটির স্থানে এটি কুরবানী কর। আর তোমার পর অন্য কারো জন্য এটা যথেষ্ট হবে না।