Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৯৪৭

প্রায় ১ মিনিট · ১০৩ শব্দ

আবূ বকর ইবনু আবূ শায়বা (রহঃ) ... আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে, অন্য সনদে মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) ... আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হে মদিনাবাসী! তোমরা তিনদিনের উপরে কুরবানীর গোশত খাবে না। ইবনু মুসান্না (রহঃ)ثَلاَثَةِ أَيَّامٍ (তিনদিন) শব্দ উল্লেখ করেছেন। তারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট অনুযোগ (আপত্তি) করলো যে, তাদের স্ত্রী-পুত্র, পরিবার-পরিজন ও খাদিম রয়েছে। পরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাহলে তোমরা নিজেরা খাও, অন্যকে খাওয়াও এবং সঞ্চয় করে রাখ। ইবনু মূসান্না (রহঃ) বলেন, আবদুল আলা (রহঃ) সন্দেহ করেছেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম احْبِسُوا শব্দ বলেছেন না ادَّخِرُوا শব্দ।

ছবি বানান