মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৯৪৮
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে যে ব্যক্তি কুরবানী করবে, সে যেন তিন রাতের পর তার ঘরে কুরবানীর কিছু সঞ্চিত না রাখে। আগামী বছর যখন সমাগত হলো, তখন লোকেরা বললো, ইয়া রাসুলাল্লাহ আমরা কি গত বছরের মত করবো? তিনি বললেন, না। সে বছর তো মানুষ খুব কষ্টে ছিল, তাই আমি চেয়েছিলাম যাতে সকলের নিকট (গোশত) পৌছে যায়।