Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৯৬২

প্রায় ১ মিনিট · ১৪২ শব্দ

তিনি বলেন, আমি আলী ইবনু আবূ তালিব (রাঃ) এর নিকট উপস্থিত ছিলাম। এক ব্যক্তি ভাঁর কাছে এসে বললো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে গোপনে কি বলেছিলেন? বর্ণনাকারী বলেন, তিনি রেগে গেলেন এবং বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের নিকট থেকে গোপন রেখে আমার কাছে একান্তে কিছু বলেননি। তবে তিনি আমাকে চারটি কথা বলেছেন। বর্ণনাকারী বলেন, এরপর লোকটি বললো- হে আমীরুল মুমিনীন! সে চারটি কথা কি? তিনি বললেনঃ ১. যে ব্যক্তি তার পিতামাতাকে লানত করে, আল্লাহ তাকে লানত করেন ২. যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে যবেহ করে আল্লাহ তার উপর লানত করেন ৩. ঐ ব্যক্তির উপরও আল্লাহ লানত করেন, যে কোন বিদআতী (শরী’আতে কোন বিষয় অনুপ্রবিষ্টকারী) ব্যক্তিকে আশ্রয় দেয় এবং ৪. যে ব্যক্তি যমীনের (সীমানার) চিহ্নসমূহ পরিবর্তন করে, তার উপর আল্লাহ লানত করেন।

ছবি বানান