Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৯৬৩

প্রায় ১ মিনিট · ৯৬ শব্দ

তিনি বলেন, আমরা আলী (রাঃ) কে বললাম, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে গোপনে যা বলেছেন, সে বিষয়ে আমাদের কিছু অবহিত করুন। তিনি বললেন, মানুষের কাছে গোপন রেখেছেন এমন কিছু তিনি আমার কাছে একান্তে বলেননি। তবে আমি তাঁকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে যবেহ করে আল্লাহ তাকে লা’নত করেন; যে ব্যক্তি কোন বিদআতীকে আশ্রয় দেয়, আল্লাহ তাকে লা’নত করেন; যে ব্যক্তি আপন পিতামাতাকে লানত করে আল্লাহ তাকে লা’নত করেন এবং যে ব্যক্তি চিহ্নসমূহ (যমীনের) পরিবর্তন করে, আল্লাহ তাকে লা’নত করেন।

ছবি বানান