Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৯৬৪

প্রায় ১ মিনিট · ১১৫ শব্দ

তিনি বলেন, আলী (রাঃ) কে জিজ্ঞাসা করা হলো, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাদের কাছে বিশেষভাবে কিছু বলে গেছেন। তিনি বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসাধারণের কাছে প্রকাশ করেননি এমন কোন বিষযে আমাদেরকে বিশেষভাবে কিছু বলে যাননি, একমাত্র আমার তরবারীর এ খাপটিতে যা আছে তা ছাড়া। বর্ণনাকারী বলেন, এরপর তিনি একটি সহীফা বের করলেন, যাতে লেখা ছিল- আল্লাহ লানত করেন সে ব্যক্তিকে, যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে যবেহ করে, আল্লাহ লানত করেন সে ব্যক্তিকে, যে যমীনের চিহ্নসমূহ চুরি করে, আল্লাহ লানত করেন সে ব্যক্তিকে, যে তার পিতাকে লানত করে। আল্লাহ লানত করেন সে ব্যক্তিকে, যে কোন বিদআতীকে আশ্রয় দেয়।

ছবি বানান