Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৯৬৮

প্রায় ১ মিনিট · ১১০ শব্দ

ইয়াহইয়া ইবনু আইয়্যুব (রহঃ) ... আবদুল আযীয ইবনু সুহায়ব (রহঃ) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, লোকেরা আনাস (রাঃ) কে জিজ্ঞাসা করলো “ফাযীখ” (খেজুরের তৈরি মদ) সমন্ধে। তিনি বললেন, তোমরা যাকে ’ফাযীখ’ বলে থাক, তোমাদের এ ফাযীখ ছাড়া আমাদের অন্য কোন মদ-ই ছিল না। আমি আমাদের বাড়িতে আবূ তালহা, আবূ আইয়্যুব (রাঃ) এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরো কিছু সাহাবীকে মদ্যপান করাচ্ছিলাম। এমন সময় এক ব্যক্তি এসে বললো, তোমাদের নিকট কি কোন খবর পৌছেছে? আমরা বললাম, না। সে বললো, মদ তো হারাম করা হয়েছে। তিনি (আবূ তালহা) বললেন, হে আনাস! এ মটকাগুলো ঢেলে দাও। তিনি বলেনঃ তারা উক্ত ব্যক্তির খবরের পর কোন অনুসন্ধানও করেননি, এ সমন্ধে কোন প্রশ্নও করেননি।

ছবি বানান