Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৯৬৯

প্রায় ১ মিনিট · ১০২ শব্দ

ইয়াহইয়া ইবনু আইয়্যুব (রহঃ) ... আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি গোত্রের লোকদের মাঝে দাঁড়িয়ে আমার চাচাদের “ফাযীখ” পান করাচ্ছিলাম। আর আমি তাদের সবার চেয়ে বয়সে ছোট ছিলাম। এ সময় এক ব্যক্তি এসে বললো। মদ তো হারাম করা হয়েছে। তারা সকলে বললেন, হে আনাস! এ পাত্রগুলো উল্টিয়ে দাও। আমি সেগুলো উল্টে ফেলে দিলাম। তিনি বলেন, আমি আনাসকে বললাম, ফাযীখ কি? তিনি বললেন, কাঁচা-পাকা খেজুর (দ্বারা তৈরি মদ)। তিনি বলেন, আবূ বকর ইবনু আনাস বলেছেন, তখন এটাই ছিল তাদের মদ। সুলায়মান বলেনঃ আমার কাছে এক ব্যক্তি আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণনা করেছেন যে, তিনি (আনাস) একথাও বলেছেন।

ছবি বানান