Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,০১৮

প্রায় ১ মিনিট · ৯৭ শব্দ

তিনি বলেন, আমি ইবনু উমার (রাঃ) কে কলসীর নবীয সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলসীর নবীযকে হারাম করে দিয়েছেন। এরপর আমি ইবনু আব্বাস (রাঃ) এর কাছে এসে বললাম, আপনি কি ইবনু উমারের কথা শুনেছেন? তিনি বললেন, তিনি কি বলেন? আমি বললাম, তিনি বলেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলসীর নবীয হারাম করেছেন। তিনি বললেন, ইবনু উমার সত্যই বলেছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলসীর নবীযকে হারাম করেছেন। আমি বললাম, কলসীর নবীয কি? তিনি বললেন, মাটি দিয়ে যে পাত্র তৈরি করা হয় তাই (কলসী)।

ছবি বানান