মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,০১৯
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধে লোকদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। ইবনু উমার (রাঃ) বলেন, আমি সে দিকে অগ্রসর হচ্ছিলাম। কিন্তু আমি তার নিকট পৌছার পূর্বেই তিনি কথা শেষ করে ফেললেন। আমি (লোকদের) জিজ্ঞাসা করলাম, তিনি কি বললেন? তারা বললেনঃ তিনি দুব্বা ও মুযাফফাতে নবীয বানাতে নিষেধ করলেন।