মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,১১৮
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমণ করেন তখন আমার বয়স ছিল দশ বছর। তিনি যখন ইন্তেকাল করেন তখন আমার বয়স বিশ বছর। আমার মা-খালাগণ আমাকে তাঁর খিদমত করার জন্য উৎসাহিত করতেন। একদিন তিনি আমাদের বাড়িতে আগমণ করলে, আমরা তাঁর জন্য পালিত ছাগলের দুধ দোহন করলাম, বাড়ির একটি কুপ থেকে কিছু পানি মিশ্রিত করা হলো। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন। আবূ বকর (রাঃ) তাঁর বামদিকে ছিলেন। উমার (রাঃ) বললেন, ইয়া রাসুলাল্লাহ আবূ বকরকে দিন। কিন্তু তিনি তার ডানদিকের বেদুঈনকে দিলেন এবং বললেনঃ ডনি দিক থেকে, ডানরা অধিক অধিকার সম্পন্ন।