মুসলিম শরীফ - হাদীস নং ৫,১১৯
তিনি বলেন, একদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আগমণ করে (কিছু) পান করতে চাইলেন। আমরা তাঁর জন্য একটি বকরী দোহন করলাম। অতঃপর আমি আমার এ কুপটি থেকে কিছু পনি দুধের সঙ্গে মিশ্রিত করলাম। তিনি (আনাস) বলেন, তারপর আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিলাম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন। আবূ বকর (রাঃ) তার বামদিকে ছিলেন। উমরে (রাঃ) তাঁর সামনে আর এক বেদুঈন ছিল তার ডানদিকে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পান করা শেষ করলেন, তখন উমর (রাঃ) আবূ বকরকে দেখিয়ে দিয়ে তাঁকে বললেন, ইয়া রাসুলাল্লাহ, এই তো আবূ বকর (তাকে দিন)। কিন্তু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ বকর ও উমার (রাঃ) কে (আগে) না দিয়ে সে বেদুঈনকে দিলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ ডানদিকের লোকদের, ডানদিকের লোকদেরই অগ্রাধিকার রয়েছে। আনস (রাঃ) বলেন, সুতরাং তাই সুন্নাত, তাই সুন্নাত, তাই সুন্নাত।