মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,১২০
কুতায়বা ইবনু সাঈদ (রহঃ) ... সাহল ইবনু সা’দ সাঈদী (রাঃ) থেকে-বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কিছু পানীয় আনা হলে তিনি কিছু-পান করলেন। তাঁর ডানদিকে ছিল একটি বালক আর বামদিকে কতিপয় বয়স্ক লোক। তিনি বালকটিকে বললেন, তুমি কি তাদেরকে দেয়ার জন্য আমাকে অনুমতি দিবে? বালকটি বললো না, আল্লাহর কসম! আপনার কাছ থেকে প্রাপ্ত আমার অংশে আমি কাউকে প্রাধান্য দিব না। আনাস (রাঃ) বলেনঃ অতঃপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালা তার হাতেই দিয়ে দিলেন।