Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,১৪৬

প্রায় ১ মিনিট · ১০৬ শব্দ

তিনি বলেন, শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য খাবার প্রস্তুত করতে আবূ তালহা (রাঃ) উম্মু সুলায়ম (রাঃ) কে নির্দেশ দিলেন। তারপর তিনি আমাকে তার নিকট পাঠালেন ...... তারপর বর্ণনাকারী শেষ পর্যন্ত হাদীসটি বর্ণনা করেন। এতে তিনি বলেছেন, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে হাত রাখলেন এবং আল্লাহর নাম (বিসমিল্লাহ্‌) উচ্চারণ করলেন। তারপর বললেনঃ দশজনকে আসতে বলো। তাদের আসতে বললে তারা প্রবেশ করলো। অতঃপর তিনি বললেনঃ তোমরা বিসমিল্লাহ বলে আহার কর। তারা আহার করলো। এমনিভাবে আশিজনের সঙ্গে এরূপ করলেন। অবশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বাড়ির লোকেরা আহার করলেন এবং তারা কিছু অবশিষ্টও রেখে গেলেন।

ছবি বানান