Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,১৪৭

প্রায় ১ মিনিট · ৬০ শব্দ

আবদ ইবনু হুমায়দ (রহঃ) ... আনাস ইবনু মালিক (রাঃ) এর সুত্রেনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আবূ তালহা (রাঃ) এর খাবারের ঘটনাটি বর্ণনা করেছেন। এতে বর্ণনাকারী বলেছেন, অতঃপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা পর্যন্ত আবূ তালহা (রাঃ) দরজায় দাঁড়িয়ে রইলেন। তারপর তাঁকে বললেন, ইয়া রাসুলাল্লাহ! এতো সামান্য (খাবার) মাত্র। তিনি বললেনঃ তাই নিয়ে এস। আল্লাহ অবশ্যই এতে বরকত দান করবেন।

ছবি বানান