Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,১৮৭

প্রায় ১ মিনিট · ৭৫ শব্দ

জনৈক আনসারী ব্যক্তির গৃহে এক মেহমান রাত যাপন করলেন। তাঁর কাছে তাঁর ও বাচ্চাদের জন্য সামান্য খাবার ছাড়া আর কিছু ছিল না। তিনি তার স্ত্রীকে বললেন, বাচ্চাদের ঘুমিয়ে দাও, আলোটা নিভিয়ে দাও এবং তোমার কাছে যা আছে তাই মেহমানের জন্য উপস্থিত করবে। বর্ণনাকারী বলেন, এরপর এ আয়াতটি অবতীর্ণ হয়ঃ 'তারা নিজেদের উপর অন্যকে প্রাধান্য দেয় যদিও তাদের প্রচণ্ড অভাব (ক্ষুদা) থাকে।

ছবি বানান