Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,১৮৮

প্রায় ১ মিনিট · ৯১ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেহমান হয়ে জনৈক ব্যক্তি তাঁর কাছে এলেন। কিন্তু তাঁর নিকট এমন কিছু ছিল না যদ্বারা তিনি তার মেহমানদারী করবেন। তখন তিনি বললেনঃ এর মেহমানদারী করার মতো কেউ আছে কি? আল্লাহ তার প্রতি রহম করুন! এ সময় আবূ তালহা নামক জৗনক আনসারী ব্যক্তি উঠলেন এবং লোকটিকে নিজ বাড়িতে নিয়ে গেলেন ......। এরপর বর্ণনাকারী শেষ পর্যন্ত হাদীসটি জারীর (রহঃ) এর হাদীসের অনুরূপ রিওয়ায়াত করেছেন। আর তিনি ওকী’ (রহঃ) এর মত আয়াত অবতীর্ণ হওয়ার কথাও উল্লেখ করেছেন।

ছবি বানান