Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,২৯৮

প্রায় ১ মিনিট · ৮৪ শব্দ

আবূ বকর ইবনু আবূ শায়বা, যুহায়র ইবনু হারব, ইবনু মুসান্না ও সাহল ইবনু উসমান (রাঃ) ... ইবনু উমার (রাঃ) সুত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্বর্ণের আংটি প্রসঙ্গে এ হাদীসটি রিওয়ায়াত করেছেন। তবে বর্ণনাকারী উকবা ইবনু খালিদ (রহঃ) এর হাদীসে এ কথাটি বর্ধিত করেছেন- 'তিনি এটি তাঁর ডান হাতে পরতেন।' আহমদ ইবনু আবদা, ইসহাক মুসায়্যাবী, মুহাম্মদ ইবনু আব্বাদ ও হারুন আয়লী (রহঃ) ... ইবনু উমার (রাঃ) সুত্রে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্বর্ণের আংটি প্রসঙ্গে লায়স (রহঃ) এর হাদীসের অনুরূপ রিওয়ায়েত করেছেন।

ছবি বানান