Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,২৯৯

প্রায় ১ মিনিট · ৭৭ শব্দ

ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া ও ইবনু নুমায়র (রহঃ) ... ইবনু উমার (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপার একটি আংটি তৈরি করেছিলেন। এটি তাঁর হাতেই থাকত। এরপর আবূ বকর (রাঃ) এর হাতে, এরপর উমার (রাঃ) এর হাতে, এরপর উসমান (রাঃ) এর হাতে ছিল। তাঁর হাতে থেকেই সেটি আরীস নামক কুপে পড়ে গেল। তাতে খোদিত ছিল مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ইবনু নুমায়র (রহঃ) বলেন, অবশেষে সেটি কুপে পড়ে গেল। ’তাঁর হাত থেকে পড়েছে’ একথা তিনি বলেননি।

ছবি বানান