মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৩৩৯
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ফিরিশতাগণ সে ঘরে প্রবেশ করেন না, যে ঘরে কোন ছবি থাকে। রাবী বুসর (রহঃ) বলেন, এরপর (রাবী) যায়দ (রহঃ) অসুস্থ হয়ে পড়লে আমরা তাঁকে দেখতে গেলাম। দেখলাম তাঁর দরজায় একটি পর্দা রয়েছে, যাতে ছবি রয়েছে। আমি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিনী মায়মুনা (রাঃ) এর পালিত সন্তান উবায়দুল্লাহ খাওলানী (রহঃ) কে বললাম, আগের (এক) দিন ছবির ব্যাপারে কি যায়দ (রাঃ) আমাদের কাছে হাদীস রিওয়ায়াত করেননি? উবায়দুল্লাহ বললেন, তুমি কি তাঁর এ উক্তি শোননিঃ কিন্তু কোন কাপড়ে অঙ্কিত ছবি।*