মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৩৪০
আবূ তাহির (রহঃ) ... আবূ তালহা (রাঃ) থেকে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিরিশতাগণ সে ঘরে প্রবেশ করেন না যে ঘরে কোন ছবি থাকে। রাবী বুসর (রহঃ) বলেন, যায়দ ইবনু খালিদ (রহঃ) অসুস্থ হলে আমরা তাঁকে দেখতে গেলাম। তখন আমরা তার ঘরের একটি পর্দায় অনেক ছবি রয়েছে দেখতে পেলাম। উবায়দুল্লাহ খাওলানী (রহঃ) কে বললাম, তিনি কি ছবি সম্পর্কে আমাদের কাছে হাদীস বর্ণনা করেননি? উত্তরে বললেন, তিনি বলেছিলেন, কিন্তু কাপড়ে অঙ্কিত (অপ্রাণীর) ছবি। তুমি কি তা শুনতে পাওনি? আমি বললাম, না। তিনি বললেন, নিশ্চয়ই তিনি বলেছিলেন।