মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৩৫২
তিনি একটি পর্দা ঝুলালেন, যাতে অনেক ছবি ছিল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করে সেটি টেনে ফেলে দিলেন। তিনি [আয়িশা (রাঃ)] বলেন, আমি সেটি কেটে দুটি বালিশ বানালাম। তখন সভায় উপস্থিত বনূ যুহবার মাওলা, রাবীআ ইবনু আতা নামে পরিচিত এক ব্যক্তি বললেন, আপনি কি আবূ মুহাম্মাদকে একথা উল্লেখ করতে শোনেননি যে, আয়িশা (রাঃ) বলেছেন যে, পরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে (বালিশ) দুটিতে হেলান দিতেন। ইবনু কাসিম (রহঃ) বললেন, না, কিন্তু আমি কাসিম ইবনু মুহাম্মাদ (রহঃ) এর কাছেই একথা শুনেছি।