মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৩৫৩
তিনি একটি গদি কিনলেন, যাতে অনেক ছবি ছিল। তা দেখে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় (হুজরায়) প্রবেশ না করে দাঁড়িয়ে রইলেন। আমি তাঁর চেহারায় অসন্তোষ লক্ষ্য করলাম- কিংবা রাবী বলেছেন, তাঁর চেহারায় অসন্তুষ্টির চিহ্ন পরিলক্ষিত হল। তিনি বললেন, ইয়া রাসুলাল্লাহ! আমি আল্লাহ ও তার রাসূলের কাছে তাওবা করছি। তবে আমি কী পাপ করেছি? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ গদির ব্যাপার কি? তিনি বললেন, আপনার জন্য আমি এটি খরিদ করেছি, আপনি তাতে বসবেন এবং তাতে হেলান দিবেন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এ সব ছবি অংকনকারীদের আযাব দেয়া হবে এবং তাদের বলা হবে, তোমরা যা বানিয়েছ, তা জীবিত কর। এরপর বললেন, যে ঘরে ছবি থাকে সেখানে ফিরিশতা প্রবেশ করেন না।