Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৩৫৯

প্রায় ২ মিনিট · ২২২ শব্দ

তিনি বলেন, আমি মাসরুক (রহঃ) এর সাথে একটি ঘরে ছিলাম। সেখানে মারইয়াম (আলাইহিস সালাম) এর প্রতিকৃত ছিল। মাসরুক (রহঃ) বললেন, এটি (পারস্য সম্রাট) কিসরার প্রতিকৃতি। আমি বললাম, না, এটি মারইয়াম (আলাইহিস সালাম) এর প্রতিকৃতি। তখন মাসরুক (রহঃ) বললেন, শুন! আমি আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) কে বলতে শুনেছি যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিয়ামতের দিন কঠিনতর আযাব ভোগকারী হবে ছবি অঙ্কনকারীরা। [ইমাম মুসলিম (রহঃ) বলেন] আমি নাসর ইবনু আলী আন-জাহযামী (রহঃ) কে (এ হাদীসের পাঠ) পড়ে শুনিয়েছি। সাঈদ ইবনু আবূল হাসান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি ইবনু আব্বাস (রাঃ) এর কাছে এসে বলল, আমি এসব ছবি একে থাকি; তাই এ বিযয় আপনি আমাকে ফাতওয়া দিন। তিনি বললেন, তুমি আমার নিকটে এস। সে তার কাছে এলে তিনি বললেন আরো কাছে এস। সে আরো কাছে এলে তিনি তার মাথায় হাত রেখে বললেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যা শুনেছি, তা তোমাকে বলে দিচ্ছি। আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি প্রত্যেক ছবি অঙ্কনকারী জাহান্নামের অধিকারী। তার অংকিত প্রতিটি ছবিতে প্রাণ দেয়া হবে, তখন সেগুলি জাহান্নামে তাকে আযাব দিতে থাকবে। তিনি আরও বললেন, তোমাকে একান্তই যদি (তা) করতে হয়, তা হলে গাছ (পালা) এবং যার প্রাণ নেই, সে সবের (ছবি) তৈরি কর। [ইমাম মুসলিম (রহঃ) এ হাদীস পড়ে শোনালে] নাসর ইবনু আলী (রহঃ) তার স্বীকৃতি দিলেন।

ছবি বানান