Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৩৬০

প্রায় ১ মিনিট · ১০৬ শব্দ

তিনি বলেন, আমি ইবনু আব্বাস (রাঃ) এর কাছে উপবিষ্ট ছিলাম। তিনি (বিভিন্ন বিষয়) ফাতওয়া দিতে লাগলেন, কিন্তু (কোন ফাতওয়ায়) একথা বলেননি যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অবশেষে এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করল। সে বলল, আমি এসব (প্রানীর) ছবি অঙ্কন করে থাকি। তখন ইবনু আব্বাস (রাঃ) তাকে বলেছেন, কাছে এসো। লোকটি কাছে এল। তখন ইবনু আব্বাস (রাঃ) বললেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, পৃথিবীতে যে ব্যক্তি (প্রানীর) ছবি আঁকে, কিয়ামতের দিন তাতে আত্না ফুঁকে দিতে তাকে বাধ্য করা হবে। অথচ সে (তা) ফুঁকে দিতে পারবে না।

ছবি বানান