Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৩৭২

প্রায় ১ মিনিট · ৯২ শব্দ

তিনি বলেন, (আমার মা) উম্মু সুলায়ম (রাঃ) সন্তান প্রসরের পর আমাকে বললেন, হে আনাস, এ শিশুটির দিকে নযর রেখ, যেন সকালে তুমি তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নিয়ে যাওয়ার আগে কিছু না খায়। তিনি তাকে ’তাহনীক করে [খেজুর চিবিয়ে (তার মুখে দিয়ে) তাকে বরকত] দিবেন। রাবী আনাস (রাঃ) বলেন, আমি সকালে গিয়ে দেখলাম, তিনি (রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) একটি বাগানে রয়েছেন এবং তাঁর গায়ে একটি ’জাওনী’ কালো পশমী চাঁদর রয়েছে, আর তিনি যুদ্ধ জয় থেকে প্রাপ্ত (গনীমতের) উটগুলোকে দাগ লাগাচ্ছেন।

ছবি বানান