Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৩৭৩

প্রায় ১ মিনিট · ৮১ শব্দ

তিনি বলেনঃ আমি আনাস (রাঃ) কে বর্ণনা করতে শুনেছি যে, তাঁর মা যখন সন্তান প্রসব করলেন, তখন তাঁরা নবজাতককে নিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে গেলেন, যাতে তিনি তার মুখে লালা দিয়ে বরকত দেন। রাবী [আনাস (রাঃ)] বলেন, গিয়ে দেখলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খোঁয়াড়ে ছাগলের গায়ে দাগ লাগাচ্ছেন (সনদের অন্য রারী) শু’বা (রহঃ) বলেন, আমার দূঢ় প্রত্যয় এই যে, তিনি (হিশাম) বলেছেনঃ সেগুলোর কানে দাগ লাগাচ্ছিলেন।

ছবি বানান