মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৩৮৪
এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে এসে বললেন, আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি, এখন (রোগাক্রান্ত হয়ে) তার মাথার চুল পড়ে গিয়েছে, আর তার স্বামী তাকে (অবিলম্বে কাছে পাওয়া) পছন্দ করে। আমি কি তাকে পরচুলা সংযোজন করে দিব ইয়া রাসুলাল্লাহ? তখন তিনি তাকে নিষেধ করলেন।