Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৩৮৫

প্রায় ১ মিনিট · ৬৯ শব্দ

মুহাম্মাদ ইবনু মুসান্না, ইবনু বাশশার ও আবূ বকর ইবনু আবূ শায়বা (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণনা করেন যে, এক আনসারী তরুনীর বিয়ে হল। আর সে রোগাক্রান্ত হলে তার চুল পড়ে গেল। তখন তার পরিবারের লোকেরা তাকে পরচুলা লাগিয়ে দেয়ার ইাচ্ছা করল। তাই তারা ঐ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিজ্ঞাসা করল। তিনি তখন (নকল) চুল সংযোজনকারিনী ও সংযোজনপ্রার্থী নারীর প্রতি আল্লাহর লা’নত (হওয়ার ঘোষণা) করলেন।

ছবি বানান