Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৩৮৬

প্রায় ১ মিনিট · ৯১ শব্দ

এক আনসারী মহিলা তার একটি মেয়েকে বিয়ে দিলেন, মেয়েটি অসুস্থ হয়ে পড়ল এবং তাতে তার চুল পড়ে গেল। মাহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন, তার স্বামী তাকে এখন নিতে চায়। আমি তার চুলের সাথে পরচুলা লাগিয়ে দিব কি? তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ নকল চুল সংযোজনকারিণীদের অভিসস্পাত করা হয়েছে। মুহাম্মদ ইবনু হাতিম (রহঃ) ... ইবরাহীম ইবনু নাফি (রহঃ) থেকে উল্লিখিত সনদে হাদীস রিওয়ায়াত করেছেন যে, (নকল) চুল সংযোজনকারিণীদের প্রতি অভিসম্পাত। তবে তাঁর রিওয়ায়াতে (الْوَاصِلاَتُ স্থলে)الْمُوصِلاَتُ রয়েছে।

ছবি বানান