Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৪০৯

প্রায় ১ মিনিট · ১০২ শব্দ

আবূ বকর ইবনু আবূ শায়বা, মুহাম্মাদ ইবনু মুসান্না, মুহাম্মাদ ইবনু আমর ইবনু জাবালা, ইবনু মুসান্না, বিশর ইবনু খালিদ, ইসহাক ইবনু ইবরাহীম হানযালী ও ইসহাক ইবনু মানসুর (রহঃ) ... জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) সুত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইতিপূর্বে আমরা যাদের হাদীস উল্লেখ করেছি, তাঁদের হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। তবে শু’বা (রহঃ) সুত্রে বর্ণিত হাদীসে নাযর (রহঃ) বলেছেন যে, এতে হুসায়ন ও সুলায়মান (রহঃ) আরো কিছু অধিক বলেছেন। হুসায়ন (রহঃ) বলেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি তো বণ্টনকারীরূপে প্রেরিত হয়েছি; আমি তোমাদের মাঝে বণ্টন করে থাকি। আর সুলায়মান (রহঃ) বলেছেন, আমিই তো হলাম বণ্টনকারী, তোমাদের মাঝে বণ্টন করে থাকি।

ছবি বানান