মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৪১০
তিনি বলেন, আমাদের মধ্যে এক ব্যক্তির ছেলে জন্ম নিলে সে তার নাম রাখল কাসিম। আমরা বললাম, আমরা তোমাকে আবূল কাসিম (কাসিমের বাবা) কুনিয়াতে ডাকব না এবং তোমার চোখ শীতল করব না। সে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে এসে ঐ বিষয়টি বলল। তিনি বললেন, তোমার ছেলের নাম রাখ ’আবদুর রাহমান’।