Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৪২৪

প্রায় ১ মিনিট · ৭৮ শব্দ

তিনি বলেন, আমার মেয়ের নাম রাখলাম ’বাররাহ’। তখন যায়নাব বিনত আবূ সালামাহ (রাঃ) আমাকে বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নামটি নিষেধ করেছেন। আমার নাম রাখা হয়েছিল ’বাররাহ’ (পূণ্যবতী)। তাতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা (আপনাকে ভাল বলে) নিজে নিজকে পবিত্র দাবি কর না। আল্লাহ তা’আলাই তোমাদের মাঝের পূণ্যবানদের অধিকতর জানেন। তারা বলল আমরা তার কি নাম রাখব? তিনি বললেন, তার নাম রাখ যায়নাব।

ছবি বানান