Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৪২৫

প্রায় ১ মিনিট · ৯৩ শব্দ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ পাকের কাছে সবচেয়ে ঘৃণিত নাম ঐ ব্যক্তির, যার নাম ’মালিকুল আমলাক’-- (মহারাজ রাজাধিরাজ) রাখা হয়। ইবনু আবূ শায়বা (রহঃ) তাঁর রিওয়ায়াতে অধিক বর্ণনা করেছেন, 'আল্লাহ ব্যতীত আর কেউ মালিক ও অধিপতি নেই।' আশ’আসী (রহঃ) বলেন, রাবী সুফিয়ান (রহঃ) বলেছেন, (এ শব্দ ফারসী ভাষায়) ’শাহানশাহ’ এর অনুরূপ। আর আহমদ ইবনু হাম্বল (রহঃ) বলেন, আমি আবূ আমর (রহঃ) কেأَخْنَع এর অর্থ জিজ্ঞাসা করলে তিনি বলেন, وْضَع নিকৃষ্ট।

ছবি বানান