মুসলিম শরীফ - হাদীস নং ৫,৪৩১
তাঁরা বলেন, আসমা বিনত আবূ বকর (রাঃ) যখন হিজরত করলেন, তখন তিনি আবদুল্লাহ ইবনু যুবায়র (রাঃ) কে গর্ভে ধারণ করছিলেন। কুবায় পৌছলে আবদুল্লাহকে প্রসব করলেন। প্রসবের পর তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে গেলেন, যেন তিনি তাকে (নবজাতককে) খেজুর চিবিয়ে বরকত দেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটিকে তার কাছ থেকে ছিনিয়ে নিজের কোলে রাখলেন। তারপর একটি খেজুর আনতে বললেন। রাবী বলেন, আয়িশা (রাঃ) বলেন, তা খুঁজে পাওয়ার পূর্ব আমাদের কিছু সময় বিলম্ব হল। এরপর তিনি তা চিবিয়ে নিজ মুখ থেকে তার মুখে দিয়ে দিলেন। সুতরাং তার পেটে প্রথম যা ঢুকল, তা ছিল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লালা। আসমা (রাঃ) আরও বলেছেন, তারপর তাকে হাত বুলিয়ে দিলেন এবং তার জন্য দু’আ করলেন, আর তার নাম রাখলেন আবদুল্লাহ। অতঃপর সাত কিংবা আট বছর বয়সে সে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে বায়আত হওয়ার জন্য এল। (পিতা) যুবায়র (রাঃ) তাকে তা করার উপদেশ দিয়েছিলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাঁর দিকে এগিয়ে আসতে দেখে মৃদু হাসলেন। এরপর তাকে বায়’আত করে নিলেন।