মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৪৩২
তিনি মক্কায় (থাকাকালে) আবদুল্লাহ ইবনু যুবায়র (রাঃ) কে গর্ভে ধারণ করেন। তিনি বলেনঃ আমি (মক্কা থেকে) মদিনায় (হিজরত উদ্দেশ্যে) বের হলাম। তখন আমার গর্ভকাল পূর্ণ হয়ে আসছে। আমি মদিনায় এসে কুবায় অবতরণ করলাম এবং কুবায় তাকে জন্ম দিলাম। অতঃপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে গেলাম। তিনি তাকে (নবজাতককে) তাঁর কোলে রাখলেন, তারপর একটি খেজুর আনিয়ে তা চিবালেন, তারপর তাঁর মুখ থেকে লালাসহ তার (শিশুটির) মুখে দিলেন। সুতরাং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লালাই ছিল প্রথম জিনিস, যা তার পেটে প্রবেশ করল। এরপর খেজুর চিবিয়ে তার মুখে দেওয়ার পর তার জন্য দু’আ করলেন এবং তাকে বরকত (-এর দুআ) দিলেন। এ শিশুই ছিল (মদিনায়) হিজরতের পর ইসলামের প্রথম নবজাতক।