Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৪৩৬

প্রায় ১ মিনিট · ১৩২ শব্দ

তিনি বলেন, মুনযির ইবনু আবূ উসায়দ (রাঃ) কে তাঁর জন্মের পরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নিয়ে আসা হল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার রানের উপরে রাখলেন। আবূ উসায়দ (রাঃ) (পাশে) বসা ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সামনের কোন কিছুতে মনোনিবেশ করলেন। আবূ উসায়দ (রাঃ) তার ছেলের বিষয়ে (কাউকে) নির্দেশ করলেন। তাকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর থেকে তুলে নেয়া হল। তারা তাকে তুলে নেয়ার পর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচেতন হলেন এবং বললেন, শিশুটি কোথায়? আবূ উসায়দ (রাঃ) বললেন, ইয়া রাসুলাল্লাহ! আমরা তাকে সরিয়ে নিয়েছি। তিনি জিজ্ঞাসা করলেন, তার নাম কি? তারা বলল, অমূক ইয়া রাসুলাল্লাহ! তিনি বললেনঃ না, বরং তার নাম মুনযির। এভাবে সেদিন তিনি তার নাম রাখলেন।

ছবি বানান