Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৪৩৭

প্রায় ১ মিনিট · ৮১ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে চরিত্র গুণে সর্বোত্তম। আমার একটি ভাই ছিল, যাকে আবূ উমায়র বলে ডাকা হতো। রাবী বলেন, আমি ধারণা করি তিনি বলেছিলেন যে, সে দুধ ছাড়ানো (বয়সের) ছিল। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই (আমাদের বাড়িতে) আসতেন, তখন তাকে দেখে বলতেন, হে আবূ উমায়র! কি করেছ নুগায়র (চড়ইছানা)? তিনি এভাবে তার সাথে খেলা করতেন।

ছবি বানান