Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৪৭৪

প্রায় ১ মিনিট · ৮১ শব্দ

ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... আ’মাশ (রহঃ) উক্ত সনদে হাদীস রিওয়ায়াত করেছেন। তবে তিনি বলেছেন, আয়িশা (রাঃ) তাদের দুরভিসন্ধি ধরে ফেললেন এবং তাদের গালি দিলেন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থামো, হে আয়িশা! কেননা আল্লাহ তা’আলা অশ্লীলতা ও অশ্লীলতার মহড়া পছন্দ করেন না। তিনি বর্ধিত রিওয়ায়াত করেছেন, তখন মহা মহিমান্বিত আল্লাহ নাযিল করলেনঃ আর যখন তারা (ইয়াহুদীরা) আপনার কাছে আসে, তখন তারা আপনাকে এমন (বাক্য দ্বারা) অভিবাদন করে, যেমন (বাক্য দিয়ে) আল্লাহও আপনাকে অভিবাদন করেননি ...... আয়াতের শেষ পর্যন্ত।

ছবি বানান