মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৪৭৫
ইয়াহুদীদের কয়েকজন লোক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সালাম করল। তারা বলল, আসসামু আলাইকা ইয়া আবাল কাসিম, তিনি বললেন, ওয়া আলাইকুম, তখন আয়িশা (রাঃ) বললেন, তখন তিনি রেগে গিয়েছিলেন- তারা কি বলল, আপনি কি শোনেন না? তিনি বললেনঃ হ্যাঁ, শুনেছি এবং তাদের উপর তা ফিরিয়ে দিয়েছি, আর তাদের বিরুদ্ধে আমাদের (দু’আ) কবুল হয়। অথচ আমাদের বিরুদ্ধে তাদের (দু’আ) কবুল হয় না।