মুসলিম শরীফ - হাদীস নং ৫,৪৯০
হারুন ইবনু মারুফ ও আবূ তাহির (রহঃ) ... আবদুল্লাহ ইবনু আমর ইবনু আস (রাঃ) আবদুর রহমান ইবনু জুবায়র (রাঃ) কে হাদীস শুনিয়েছেন যে, বনূ হাশিম গোত্রের একদল লোক আসমা বিনত উমায়স (রাঃ) এর নিকট প্রবেশ করল। তখন আবূ বকর সিদ্দীক (রাঃ)-ও (ঘরে) ঢুকলেন। তখন তিনি [আসমা (রাঃ)] তাঁর স্ত্রী ছিলেন। তাদের দেখতে পেয়ে ঐ বিষয়টি (অনুমতিবিহীন প্রবেশ) তিনি অপছন্দ করলেন। তিনি তো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আলোচনা করলেন এবং (একথাও) বললেন, অকল্যাণের কিছুই দেখিনি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আল্লাহ নিশ্চয়ই তাকে এ থেকে নির্দোষ রেখেছেন। এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে বললেন, আমার আজকের এ দিনের পরে কোন পুরুষ তার সাথে আর একজন পুরুষ কিংবা দু’জন ব্যতীত কোন এমন স্ত্রীর কাছে প্রবেশ করবে না যার স্বামী অনুপস্থিত।