মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৪৯১
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণের কোন একজনের সঙ্গে ছিলেন, তখন তাঁর কাছ দিয়ে এক ব্যক্তি যাচ্ছিল। তিনি তাকে ডাকলেন সে (কাছে) এলে বললেন ওহে, এ হচ্ছে স্ত্রী আমার অমুক। সে বলল, ইয়া রাসুলাল্লাহ! অন্য কারো ব্যাপারে আমি কুধারণা করলেও হয়ত করতাম, কিন্তু আপনার ব্যাপারে তো কুধারণা করতাম না। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ শয়তান মানুষের রক্ত প্রবাহের শিরায় শিরায় চলাচল করে থাকে।