Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫৫

প্রায় ১ মিনিট · ১৪৪ শব্দ

ইসহাক ইবন মানসুর (রহঃ) ... আনাস ইবন মালিক (রাঃ) মু’আয ইবনু জাবাল (রাঃ) একই বাহনের পৃষ্ঠে সওয়ার হয়েছিলেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মু’আয ইবনু জাবাল! মু’আয (রাঃ) বলেন, হে আল্লাহর রাসুল! বান্দা হাযির, আপনার আনুগত্য শিরোধার্যা রাসুল(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আবার বললেন, হে মু’আয! মু’আয উত্তর দিলেন, ইয়া রাসুলাল্লাহ! বান্দা হাযির, আপনার আনুগত্য শিরোধার্য। রাসুল(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আবার বললেন, হে মু’আয মু’আয উত্তর করলেন, হে আল্লাহর রাসুল! বান্দা হাযির, আপনার আনুগত্য শিরোধার্য। রাসুল(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, যদি কোন বান্দা সাক্ষ্য দেয় যে, আল্লাহ ছাড়! কোন ইলাহ নেই এবং মুহাম্মাদ তাঁর রাসুল, তবে আল্লাহ তার উপর জাহান্নামের আগুন হারাম করবেন। মু’আয (রাঃ) বললেন, হে আল্লাহর রাসুল! এ খবর লোকদের দিয়ে দিব কি, যাতে তারা সুসংবাদ পায়। রাসুল(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, তা হলে লোকেরা এর উপর নির্ভরশীল হয়ে পড়বে। পরে সত্য কথা গোপন রাখার গুনাহের ভয়ে মু’আয (রাঃ) অন্তিমকালে এ খবর শুনিয়ে গিয়েছেন।

ছবি বানান