Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫৬

প্রায় ২ মিনিট · ২১৬ শব্দ

তিনি বলেন, আমি মদিনায় এসে ইতবানের সাথে সাক্ষাৎ করে বললাম, আপনার কাছ থেকে একটি হাদীস আমার কাছে পৌচেছে ইতবান বললেন, আমার চোখে কোন এক রোগ দেখা দিলে আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে খবর পাঠালাম যে, আমার একান্ত আকাঙ্ক্ষা, আপনি আমার কাছে তাশরীফ আনবেন এবং আমার গৃহে দু-রাকাআত সালাত আদায় করবেন। আপনার সালাত (নামায/নামাজ) আদায়ের স্থানটিকে আমি নিজের জন্য সালাত আদায়ের স্থান বানিয়ে নেব। তারপর আল্লাহ যাদের মনযুর করলেন, তাঁদের সাথে নিয়ে রাসুল তাশরীফ আনলেন, রাসুলাল্লাহ(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ঘরে ঢূকে সালাত আদায় করতে থাকলেন আর তাহার সাহাবীরা পরস্পর কথাবার্তা বলছিলেন। তারপর মালিক ইবনু দুখশুম-এর প্রতি তাদের দূষ্টি আকৃষ্ট হল। তারা ইচ্ছা পোষণ করছিলেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মলিক ইবনু দুখশুম-এর জন্য বদ দুআ করুন যেন সে ধ্বংস হয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সম্পন্ন করলেন এবং বললেন, সে কি সাক্ষ্য দেয় না যে, আল্লাহ ছাড়া ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসুল? তাঁরা আরয করলেন, সে এ কথা বলে বটে, কিন্তু তার অন্তরে ঈমান নেই। রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, যে ব্যাক্তি-আল্লাহ ছাড়া ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসুল- এ কথার সাক্ষ্য না দেবে সে জাহান্নামে প্রবেশ করবে! অর্থাৎ আগুন তাকে দগ্ধ করবে। আনাস (রাঃ) বলেন, হাদীসটি আমাকে বিস্মিত করেছিল। আমি আমার পুত্রকে বললাম, হাদীসটি লিখে নাও। তারপর সে তা লিখে রাখল।

ছবি বানান