Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৫০৫

প্রায় ২ মিনিট · ২৩৯ শব্দ

মুহাম্মাদ ইবনু উবায়দ আল গুবারী (রহঃ) ... ইবনু আবূ মুলায়কা (রহঃ) থেকে বর্ণনা করেন যে, আসমা (রাঃ) বলেছেন, আমি সাংসারিক কাজে যুবায়র (রাঃ) এর সহায়তা করতাম। তার একটি ঘোড়া ছিল। আমি (-ই) তার পরিচর্যা করতাম। ঘোড়াটির পরিচর্যা করার চাইতে কোন কাজ আমার কাছে কঠিনতর ছিল না। আমি তার জন্য ঘাস সংগ্রহ করতাম তার দেখাশুনা ও সেবা-পরিচর্যা করতে থাকতাম। রাবী বলেন এরপর একটি খাদিমা পেলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কিছু যুদ্ধবন্দী এলে তিনি তাকে একটি খাদিমা দিলেন। তিনি [আসমা (রাঃ)] বলেন, সে (খাদিমা) ঘোড়ার পরিচর্যায় আমার পক্ষে যথেষ্ট হল এবং আমি দায়িত্বমুক্ত হলাম। সে সময় এক ব্যক্তি আমার কাছে এসে বলল, হে আবদুল্লাহর মা! আমি একজন অভাবগ্রস্ত লোক, আপনার বাড়ির ছায়ায় বসে বেচাকেনা করার ইচ্ছা করেছি। তিনি বললেন, আমি তোমাকে অনুমতি দিয়ে ফেললে যুবায়র (রাঃ) (হয়ত) তা প্রত্যাখ্যান করবেন। তাই এক কাজ কর, যুবায়র (রাঃ) উপস্থিত থাকা অবস্থায় তুমি এসে আমার কাছে আবেদন করবে। যথাসময় এসে সে বলল, হে আবদুল্লাহর মা! আমি একজন অভাবগ্রস্ত লোক, আপনার বাড়ির ছায়ায় বসে বেচাকেনা করার ইরাদা করেছি। তিনি বললেন, আমার বাড়ি ছাড়া তোমার জন্য মদিনায় আর কোন জায়গা নেই (কি)? তখন যুবায়র (রাঃ) তাকে বললেন, একটা অভাবী লোককে বেচাকেনা করতে দিতে তুমি বাধা সাধছ কেন? এরপর সে (সেখানে) বেচাকেনা করে (বেশকিছু) উপার্জন করল। আমি খাদিমাটি তার কাছে বেচে দিলাম। এ সময় যুবায়র (রাঃ) আমার কাছে প্রবেশ করল তখনও তার (বিক্রয়লব্ধ) মূল্য আমার কোলের উপর ছিল। সে বলল ওগুলো আমাকে হেবা করে দাও। তিনি বলেন, (আমি বললাম), আমি ওগুলো সদকা করে দিয়েছি।

ছবি বানান