মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৫৫৪
হারুন ইবনু মারুফ ও আবূ তাহির (রহঃ) ... আসিম ইবনু উমার ইবনু কাতাদা (রহঃ) বর্ণনা করেন যে, জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) আল মুকাননা (রহঃ)-কে রোগ শয্যায় দেখতে গেলেন। একটু পরে তিনি বললেন, তুমি শিংগা না লাগানো পর্যন্ত আমি উঠব না। কেননা, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, তাতে নিরাময় রয়েছে।