Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৫৫৫

প্রায় ২ মিনিট · ২০৩ শব্দ

তিনি বলেন, জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) আমাদের কাছে আমাদের পরিবারে এলেন, তখন এক ব্যক্তি ফোঁড়া-পাঁচড়ায় কিংবা (বর্ণনা সন্দেহ) তিনি বললেন, যখমে অসুস্থ হয়েছিল। তিনি বললেন, তুমি কি অসুস্থতাবোধ করছ? সে বলল- আমার খোস-পাঁচড়া আমার জন্য কঠিন রূপ ধারণ করেছে। তিনি তখন (খাদিমকে) বললেন, হে কিশোর! আমার কাছে একজন শিংগা প্রয়োগকারী (বৈদ্য) ডেকে আন। তখন সে (রোগী) তাঁকে বলল, শিংগা প্রয়োগকারী (বৈদ্য) দিয়ে আপনি কি করবেন, হে আবূ আবদুল্লাহ? তিনি বললেন, আমি তাতে একটি শিংগার নল লাগাতে চাই। সে বলল, আল্লাহর কসম! মাছি আমার গায়ে বসলে অথবা কাপড়ের ঘষা আমার গায়ে লাগলে তাই আমাকে কষ্ট দেয় এবং আমার জন্য অসহ্য হয়ে পড়ে (তা হলে শিংগার ব্যথা কী করে সইব)? পরে তিনি যখন ঐ বিষয়ে তার অসহিষ্ণুতা দেখলেন তখন বললেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি যে, তোমাদের ঔষধ পত্রের কোন কিছুতে যদি কল্যাণ থেকে থাকে, তা হলে তা শিংগার নল কিংবা মধুর শরবত পান কিংবা আগুনের সেঁকে রয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (আরও) বলেছেনঃ (একান্ত প্রয়োজন দেখা না দিলে) আমি পোড়ানো বা লোহার দাগ লাগিয়ে চিকিৎসা করা পছন্দ করি না। রাবী বলেন, সে একজন শিংগাবিদ (বৈদ্য) নিয়ে এল, সে তার শিংগা লাগাল। ফলে তার বেদনানুভূতি দূর হয়ে গেল।

ছবি বানান