Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৫৫৬

প্রায় ১ মিনিট · ৭০ শব্দ

কুতায়বা ইবনু সাঈদ ও মুহাম্মাদ ইবনু রুমহ (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণনা করেন যে, উম্মু সালমা (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে শিংগা লাগাবার ব্যাপারে অনুমতি চাইলেন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিংগা লাগিয়ে দেওয়ার জন্য আবূ তায়বা (রাঃ)-কে হুকুম করলেন। রাবী বলেন, আমার ধারণা হয় যে, তিনি (ঊর্ধ্বতন রাবী) বলেছেন যে, তিনি (আবূ তায়বা) ছিলেন তাঁর দুধভাই কিংবা তিনি বলেছেন, সে অপ্রাপ্ত বয়স্ক কিশোর ছিল।

ছবি বানান